ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সবুর (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সবুর শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত ময়মুর রহমানের ছেলে। মামলার আরেক আসামি শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের মোজাফফর আলীর ছেলে মন্টুকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি শিবগঞ্জের কানসাট পখুরিয়া এলাকার একটি আমবাগানে পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ সবুরকে আটক করে। এ ঘটনায় ওইদিনই মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৭ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর আদালত বিচার শেষে সোমবার সবুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102