ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুয়েল মার্ডি নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল মার্ডি হচ্ছে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা এলাকার শ্রী সুধীর মার্ডির ছেলে। তিনি পেশায় অটো রিকশা চালক ছিলেন। শুক্রবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে জুয়েল মার্ডির মরদেহ উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তেঁতুলতলা এলাকায় একটি ছাইয়ের স্তুপে চাপা দেয়া জুয়েল মার্ডির মরদেহ উদ্ধার করে। তার পেট ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিলো। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মার্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102