ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে পাবনা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৯ নভেম্বর সোমবার বিকেলে নয়াগোলা এলাকায় জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাবনা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে।

এ উপলক্ষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইকবাল হোছাইন, কুদরত ই খুদা পলাশ, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, ওসি তদন্ত কবির হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারসহ অন্যান্য অফিসারবৃন্দ।

তীব্র উত্তেজনা পূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে পাবনা জেলা পুলিশ এবং রানার্সআপ হয় রাজশাহী জেলা পুলিশ দল। প্রতি বছরেই পুলিশের ভলিবল টুর্নামেন্টেটি হয়ে আসছে। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102