ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় মাহিন্দ্র ও ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রর আরও আট যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাবউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪০)।

রহনপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী মাহিন্দ্রা বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে ধাক্কা দেয়।

মাহিন্দ্রটি রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, দুর্ঘটনার পর রাতেই মাহিন্দ্রর ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102