ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ আছেন। ভারতীয় ধরন শনাক্ত হলেও করোনাক্রান্ত ওই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে যে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তারমধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। নারী দুইজনের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩১ বছর।

এর আগে, গত ৮ মে বাংলাদেশে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। আর এখন পর্যন্ত দেশে মোট ২০ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ।করোনার এ ধরনটি ভারতে বেশ কয়েকবার রূপ বদল করেছে। এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102