ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ অসহায় দুঃস্থদের মাঝে একলাইর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে
কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সংগঠন এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট একেএলআই চ্যারিটির পক্ষ থেকে গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি
প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির সম্মেলন কক্ষে এইসব বিতরণ করা হয়।

এ সময় বিতরণ অনুষ্ঠানে টিটিসির কোরিয়ান ও ইংরেজি ভাষা প্রশিক্ষক এইচ এম এল এইচ রাজুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট একেএলআই এর সভাপতি ও সিডি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুজ্জামান স্বপন, একেএলআই এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ মো. গোলাম কাবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত বলেন, সারাদেশের মধ্য থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এই কর্মসূচির জন্য নির্বাচন
করার জন্য এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটকে অসংখ্য ধন্যবাদ। গত বছর সারাদেশের মধ্যে জেলার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ
নিয়েছে ও সফলতা অর্জণ করেছে।

কোরিয়ায় সর্বোচ্চ প্রবাসী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এমনকি কোরিয়ান ভাষা শিক্ষায়ও সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই জেলা। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো। আর তাই শীতের সময় সকলকে শীতার্তদের পাশে
দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে আলী কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষক হযরত আলী, সততা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের
ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব, কোরিয়ান ভাষা প্রশিক্ষক আব্দুল কাদের বাবু, জাহাঙ্গীর আলম, সামীম আহমেদ, মো. আব্দুল্লাহ, নাসিম উদ্দিনসহ
টিটিসি এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের আয়োজনে জেলায় অবস্থিত কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার সমূহের মাধ্যমে ১ হাজার ২০০ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102