ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

উচ্চ আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৩টায় জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটার অন্তর্ভুক্ত হওয়া না হওয়া প্রসঙ্গে পিটিশন দাখিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষে চারজন মেয়র প্রার্থী এবং ২৩ জন সাধারণ সদস্য ও ৮৭ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রচারণা চালিয়ে আসছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102