ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারুক হোসেন হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ এলাকার সুরুজ আলীর ছেলে। সোমবার দুপুরে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ফারুকের মরদেহ পড়ে ছিল। সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তারা কাছে গিয়ে মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিলো না। এরপরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে মরদেহ উদ্ধারের ব্যাপারে জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করেনি।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ময়না তদন্তের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102