ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাকরির প্রলোভনে নারীদের জিম্মি করে পতিতাবৃত্তি, গ্রেফতার দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে তিন নারীকে জিম্মি করে পতিতাবৃত্তি করানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার বিকেলে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের আলী মাঝির পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার নানু মেম্বারের বাড়ীর সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম ও পিরোজপুরের মঠবাড়ীয়া থানার উত্তর টিকিকারার দরজি পাড়া এলাকার আমজাদ আলীর ছেলে মো. আমির। বর্তমানে নগরীর বন্দর থানা এলাকায় বসবাস করছিলেন তারা।

এএসপি নুরুল আবছার বলেন, চাকরি দেয়ার নাম করে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলার তিন নারীকে দীর্ঘ এক বছর একটি বাসায় জিম্মি করে প্রাণনাশের ভয় দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। খবর পেয়ে আলী মাঝির পাড়ার ফারুক কলোনির মোজাম্মেলের ওই বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের কথা স্বীকার করেছেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102