ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাকরি দেয়ার নামে বেকারদের দেড় কোটি টাকা লুট, আটক ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত
ফাইল ছবি

জামালপুর, শেরপুরসহ প্রত্যন্ত অঞ্চলের বেকার-যুবকদের সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪।

আটককৃতরা হলেন- নুর হোসেন (৫২), রানা মিয়া (৩০), মমিনুর রহমান (৩২), মুরাদুজ্জামান (২৭), শামীম হোসেন (৪০), আরিফুল ইসলাম (২৯), ফেরদৌস অহিদ তুষার (২৯), মাহাবুর রহমান মুন্সি (৩৭), ফারুক মোল্লা (৪৮) ও বাবুল ওরফে বিজয় (৪৫)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-১৪’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সংবাদ সম্মেলন করছে র‌্যাব-১৪।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গত ২৬ সেপ্টেম্বর দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরীহ মানুষকে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর আভিযানির দল ছায়া তদন্ত পূর্বক ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ভুয়া নিয়োগপত্র দেয়ার আগে মেডিকেলে নিয়ে যেত এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভুয়া স্বাস্থ্য পরীক্ষা করত আটককৃতরা। প্রতারক চক্রের একজনকে প্রয়োজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিত। এরপর পরিকল্পিতভাবে প্রার্থীকে চাকরিতে যোগদানের নির্ধারিত তারিখের ৪ থেকে ৫ দিন আগে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চুক্তি মোতাবেক টাকা আদায় করে নিত।

এরই প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে প্রায় ১০ ঘণ্টা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১০ প্রতারককে আটক করতে সক্ষম হয় র‍্যাব-১৪’র একটি দল।

প্রতারকরা গত ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসে ২২ জনের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ এই প্রতারণার ব্যবসা করে আসছিল। এই সমস্ত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাব-১৪’র সিও লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

#সূত্রঃ বার্তা২৪.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102