ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচাতো বোনের গোসলের ভিডিও ধারণ, হামলায় প্রাণ গেল মায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৯১ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে নিজবাড়িতে রোববার (১৮ এপ্রিল) বাথরুমে গোসল করছিলেন এক তরুণী (২০)। এ সময় টিনের ছিদ্র দিয়ে গোসলের এ দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন তার চাচাতো ভাই।

বিষয়টি জানাজানির পর ওই তরুণীর ভাই গোসলের ভিডিও কেন ধারণ করা হচ্ছিল তা অভিযুক্ত চাচাতো ভাইকে জিজ্ঞেস করতে গেলেই ঘটে বিপত্তি।

ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ও তার পরিবারের লোকজন ওই তরুণীর পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এতে ওই তরুণীসহ ভাই ও তার মা-বাবা আহত হন।

এদিকে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীর মাকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সোমবার (১৯ এপ্রিল) সকালে মারা যান।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102