ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচাতো ভাইদের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৮

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়ায় চাচাতো ভাইদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বিশ্বাস ওই গ্রামের আফতাব বিশ্বাসের ছেলে।

বকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার। তিনি বলেন, ‘রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজন মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে।’

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির চল্লিশায় অন্যান্য চাচাতো ভাইরা বড় করে আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলে।

তবে এ দাবি মানেননি বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন। এরপর গত শনিবার বকুল বিশ্বাস তাদের সমাজের লোকজন নিয়ে চাচির চল্লিশার আয়োজন সম্পন্ন করে। তারই জেরে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৬ নম্বর ইউপি সদস্য শাহিন জানান, ‘রাতে এশার নামাজের পর আমরা স্থানীয় চায়ের দোকানে বসেছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাস ২০-২৫ সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়। বকুল হাসপাতালে মারা যান।’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102