ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচার ৪ দাঁত ফেলে দিলো ভাতিজারা কিল ঘুষি দিয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজাদের কিল ঘুষিতে ৬০ বছর বয়সী চাচা মোখলেছুর রহমানের চারটি দাঁত পড়ে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার তালশহর পূর্ব ইউপির ইব্রাহিম মিয়ার দুই ছেলে প্রবাসফেরত মোখলেছুর রহমান ও মজনু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।

মোখলেছ পরিবার নিয়ে জেলা সদরে বসবাস করেন। শুক্রবার বিকেলে মোখলেছ গ্রামের বাড়িতে যান। এ সময় জায়গা নিয়ে বিরোধের জের মজনু মিয়ার ছেলে ওবায়দুল ও ইমু একাধিকবার তাদের চাচা মোখলেছকে মারধর করেন। আহত অবস্থায় তিনি জেলা সদরের বাসায় এলে পরিবারের লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে এক্স-রে করিয়ে আনতে পরামর্শ দেন।

মোখলেছুর রহমান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করিয়ে রিপোর্ট নিয়ে হাসপাতালে ঢোকার সময় ভাতিজা ওবায়দুল, ইমু ও তাদের আত্মীয় সাহেদ তার ওপর হামলে পড়ে। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এ সময় ঘুষিতে মোখলেছের চারটা দাঁত পড়ে যায়। হাসপাতালে ঢুকে তিনি আত্মরক্ষা করেন।

আহত মোখলেছুর রহমান বলেন, আমার হার্টে বাইপাস করানো। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত। ভাবতে পারিনি ভাতিজারা আমাকে এভাবে মারধর করবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির হোসাইন বলেন, রাতে একজন বয়স্ক লোক জরুরি বিভাগে আঘাতপ্রাপ্ত হয়ে আসেন। তাকে বাইরে থেকে এক্স-রে করিয়ে রিপোর্ট দেখাতে পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি মুখে রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। তিনি অভিযোগ করেন, তাকে মারধর করে দাঁত ফেলা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102