ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঞ্চল্যকর কাশেম আলী হত্যা মামলার প্রধান আসামী মোবারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের চাঞ্চল্যকর কাশেম আলী হত্যা মামলার প্রধান আসামী মোবারক কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

জানা যায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেগুনবাড়ী বরিয়ান গ্রামে দীর্ঘদিনের জমিজমা নিয়া বিরোধের জের ধরে ৮ অক্টোবর রাতে মোবারক হোসেন (২৪) সহ অন্যান্যরা কাশেম আলী (৪৮) কে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে অনুমান ২০০/২৫০ গজ দূরবর্তী উত্তর পাশের নদীর পাড়ে নিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

গুরুতর জখম ও অচেতন অবস্থায় কাশেম আলীর আত্মীয়-স্বজন মিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার কাশেম আলী (৪৮) কে মৃত ঘোষণা করে ।

এব্যাপারে কাশেম আলীর স্ত্রী ফরিদা খাতুন (৪২) বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করতে জোর তৎপরতা শুরু করে।

পরবর্তীতে র‌্যাব-১৪ একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনার সাথে জড়িত পলাতক আসামী মোবারক হোসেন (২৪). ১৯ অক্টোবর বিকালে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে গ্রেফতার করে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102