ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঞ্চল্যকর ‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের চাঞ্চল্যকর সালমান শাহ হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রিহান উদ্দিন রায়হান (৫২) এবং তার ভাই বিরাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে জয়নগর থেকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রিহান উদ্দিন রায়হান হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এবং মৃত তাজ তাজিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ হাঁসের খামার দিয়ে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রত্না নদীর বিলের পাড়ে সালমান শাহ তার খামারের হাঁস নিয়ে গেলে প্রতিপক্ষ তাকে বাধা দেয়। তার নৌকাও ছিনিয়ে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সালমান শাহকে আসামিরা বিলের মাঝেই বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় সালমান শাহর চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানের ভাই বিরাম উদ্দিন এজাহার ভুক্ত আসামি এবং রিহানও গং আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ইস্কান্দর ভান্ডারী জানান, রিহান উদ্দিন রায়হান এই মামলা আপস এবং প্রত্যাহারের জন্য তাদেরকে চাপ ও হুমকি দিচ্ছিলেন। আসামিদেরকে গ্রেপ্তার করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী আসমিদেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, রিহান উদ্দিন রায়হান এই ঘটনার সাথে জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102