ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭০ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা চলতি বছর আর কোনো পরীক্ষায় প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় আলিম বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় চাটখিল কামিল মাদরাসা কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন উপজেলার কড়িহাটি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকাদিঘীর পাড় ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিন ও খোয়াজের ভিটি ফাজিল মাদরাসার প্রভাষক তকদীর হোসেন। তাদের চলমান পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্যাহ তিন শিক্ষককে অব্যাহতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরে কেন্দ্রের সুপারভাইজিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন কেন্দ্র পরিদর্শনে এসে ওই তিন শিক্ষকের দায়িত্বে অবহেলা দেখতে পান। পরে তাদের অব্যাহতির নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, ‘দুপুরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার কক্ষে হট্টগোলের শব্দ শুনতে পাই। পরে কক্ষগুলোতে গিয়ে দেখি কক্ষ প্রত্যবেক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102