ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে প্রবাসীকে অস্ত্রদিয়ে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ দুই যুবক আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার মো. রাজু (২৫) নামে এক ওমান প্রবাসী যুবককে অপহরণের পর অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ খালপাড়ের পাশ থেকে আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নূর হোসেন (২৭) ও রিপুজী বাড়ির রফিক উল্যার ছেলে নূর আলম রুবেলকে (২৬) গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে খিলপাড়া বাজার থেকে পূর্ব শত্রুতার জেরে নাহারখিল গ্রামের মৃত সামসুল হকের ছেলে ওমান প্রবাসী মো. রাজুকে অপহরণ করা হয়। পরে তাকে মারধর করে মাদক ও অস্ত্র দিয়ে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেফতার ব্যক্তিরা। এই সময় তার আর্তচিৎকার শুনে এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে অস্ত্রদারীদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, আহত প্রবাসীকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে থানায় আনা হয়েছে। এ ঘটনার গ্রেফতার রুবেল ও নূরের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102