ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে বাল্যবিয়ে পণ্ড, কনের পিতার দণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় বাল্য বিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কনের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে ঘটে এ ঘটনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের তফদার বাড়ির আলি আহমদের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের এক যুবকের বিবাহের আয়োজন করা হয়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালেহ মোহাম্মদ মোসা দুপুর ২টার দিকে কনের বাড়িতে অভিযান চালিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেন। একইসঙ্গে বাল্য বিবাহ নিরোধ আইনে কনের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা ইউএনও আবু সালেহ মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করে বলেন- বর আসার আগেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিবাহ বন্ধ করে দেওয়া হয়। এসময় মেয়েটির পূর্ণাঙ্গ বয়সের আগে বিয়ে দিবেনা মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102