ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে বিএনপির মেয়র প্রার্থীর ছেলে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলে মাহবুবুর রহমান জুয়েলকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবির একটি দল তাকে আটক করে।

আটককৃত মাহবুবুর রহমান জুয়েল উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।

জুয়েলের বাবা মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।

তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন জানান, জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করেছে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102