নোয়াখালীর চাটখিলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, উপজেলার সাহাপুর ইউপির শুতার বাড়ির লোকমান মিয়ার ছেলে কবির হোসেন জসিম, নোয়াখলা ইউপির সানোখালী গ্রামের আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন বিবলু ও পাঁচগাও ইউপির মোহাম্মদ মিয়ার ছেলে মুরাদ হোসেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে চাটখিল থানার একদল পুলিশ উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটক বিবলুর থেকে ৫০০ গ্রাম গাঁজা, জসিমের থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মুরাদ হোসেনের থেকে ২০টি ইয়াবা উদ্ধার করে। পরে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।