ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক মো. লিটন প্রকাশ চানমিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. লিটন ওরফে চান মিয়া উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দেওয়ান বাড়ির আবু ছিদ্দিকের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে লিটনকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা চালায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই স্কুলছাত্রী নানার বাড়িতে থেকে লেখা পড়া করছে। তাকে বিভিন্ন সময় একই বাড়ির তিন সন্তানের জনক চান মিয়া কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাহিরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চান মিয়া তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে চান মিয়া পালিয়ে যায়। পরে সে বিষয়টি সবাইকে অবহিত করে। এ ঘটনায় শনিবার রাতে স্কুলছাত্রীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102