ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে ৪ ওষুধ ব্যবসায়ীর জরিমানা, একজনের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নোয়াখালী; নোয়াখালীর চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় লক্ষাধিক টাকার নকল ওষুধ। একই সঙ্গে নূর আলম নামের একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা। অভিযানে সহযোগিতা করেন ওষুধ অধিদফতরের সহকারী পরিচালক মাকসুদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকায় কিউর ফার্মাসিউটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কোনো প্রকার লাইসেন্স ছাড়া ওষুধ তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও নকল ওষুধ জব্দ করা হয়।

পরে চাটখিল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোলেমান ফার্মেসিকে ১০ হাজার, বাংলাদেশ ফার্মেসিকে ১৫ হাজার, প্রভাতী মেডিকেল হলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে ওষুধ তৈরি এবং বিক্রির অপরাধে রোমান হারবাল নামের এক প্রতিষ্ঠানের পরিচালক নূর আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102