ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটমোহরে ১২ দিনের সন্তান রেখে মায়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

পাবনার চাটমোহরে কন্যা সন্তান প্রসব করার ১২ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন রুনা নামের এক প্রসূতি। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে তার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ায় স্বামীর তরফ থেকে তালাক দেওয়ার কথা শুনে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিমত।

নিহত গৃহবধূ খাদিজা খাতুন উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের আবু বক্কারের মেয়ে। দুই বছর আগে বিয়ে হলেও বছরখানেক ধরে বাপের বাড়িতেই বসবাস করতেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী তার কোনো খোঁজ-খবর নেননি।

এলাকাবাসী ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা সুলতান মাহমুদের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের বছরখানেক পরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ১২ দিন আগে গৃহবধূ রুনা একটি কন্যা সন্তান প্রসব করেন। কন্যা সন্তান হওয়ার পরেও স্বামী তার সন্তানকে দেখতে না আসায় মনের বেদনা নিয়ে মঙ্গলবার বিকেলে নিজ ঘরের ডাবের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন খাদিজা খাতুন রুনা।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত গৃহবধূর পেটে বাচ্চা আসার পর থেকেই বাবার বাড়িতে ছিলেন। শুনেছি তার স্বামী কোনো খোঁজ-খবর নিতেন না, এমনকি বাচ্চা প্রসবের ১২ দিন অতিবাহিত হলেও তার স্বামী শিশু কন্যাকে পর্যন্ত দেখতে আসেননি। মূলত মনের কষ্টেই মেয়েটি আত্মহত্যা করেছে। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে পাবনা মর্গে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102