ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূঁইয়ার ছেলে।

সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যু হওয়ায় ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব এ তথ্য জানান।

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন ভূঁইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি গেলে তিনি মারা যান। এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তার হার্টে দুইটি রিং বসানো ছিল। তার জানাজা নামাজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী এ কে এম রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি হাইকোর্টে আবেদন করে তার মনোনয়ন ফিরিয়ে আনেন। কিন্তু গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে, যদিও কমিশন থেকে এখনও কোনো লিখিত নোটিশ পাইনি। লিখিত নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করব।

উল্লেখ, গত ৬ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ৮ জুলাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। আগামী ২৭ জুলাই মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102