অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৮ বলে ৩৯ রানের ইনিংস খেলার পরে সাজঘরে ফেরেন তিনি।
এই মুহুর্তে উইকেটে আছেন আফিফ হোসেন ও মেহেদী মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৬ রান।
এদিকে বাংলাদেশকে চাপমুক্ত রাখা এনামুল হক বিজয় ফিরলেন ৭১ বলে ৭৬ রানে।
এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জাম্বুওয়াশ এড়ানোর মিশনে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় ৮.৩ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান সংগ্রহ করে উড়ন্ত সূচনার আভাস দিচ্ছিলেন।
কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়লেন টুর্নামেন্টে টানা দুই ফিফটি তুলে নেয়া অধিনায়ক তামিম ইকবাল। তখন দলীয় রান ৪১।
এরপরই উইকেটে এসে থিতু হওয়ার আগে দ্রুত বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। শান্ত গোল্ডেন ডাক ও মুশফিক ডাক মারেন। একই ওভারে এ দুজনকে বিদায় করেন ব্র্যাডলি ইভান্স।