ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চারজনকে কোপানো সেই নুরু ৩ ছেলেসহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

বরিশালের হিজলা উপজেলার সন্ত্রাসী নুরু বাবুর্চি ওরফে নুরু ডাকাত এবং তার ৩ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি অসীম কুমার সিকদার জানান, নুরু বাবুর্চির সঙ্গে তার তিন ছেলে এনামুল, ইমরান ও এহসানকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার প্রতিটি ঘটনায় নুরুর সাথে তার ৩ ছেলেও অংশ নিত। নুরু বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। নুরু বাবুর্চির বিরুদ্ধে একটি গণধর্ষণসহ হিজলা থানায় মোট ৬টি মামলা চলমান রয়েছে।

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে হিজলার সীমানা সংলগ্ন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ বলে জানান তিনি।

নুরুর ৩ ছেলে হলেন- এনামুল বাবুর্চি (২১), ইমরান বাবুর্চি (১৯) ও এহসান বাবুর্চি (১৬)। নুরু বাবুর্চি হিজলার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চির ছেলে।

একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর গত জুলাইতে মুক্তি পেয়ে নুরু বাবুর্চি গতবছরে ৩ মাসের মধ্যে আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলুফা বেগম, চাচাত ভাই কাঞ্চন বাবুর্চি এবং সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর কাঞ্চন বাবুর্চির ছেলে শহীদ বাবুর্চিকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। কুপিয়ে তাদের প্রত্যেককে পঙ্গু করে দেয় নুরু। এতে হিজলার গুয়াবাড়িয়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, নুরু বাবুর্চি ভয়ঙ্কর সন্ত্রাসী। একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে গতবছর জুলাইতে মুক্তি পায় সে। এরপর থেকে সে রক্তের সম্পর্কের ৪ জনকে কুপিয়ে আহত করেছে। এতে করে ওই এলাকায় এক আতঙ্কের নাম হয়ে যায় ‘নুরু বাবুর্চি’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102