ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চারদিনে ঢাকা ছেড়েছেন অন্তত ৭৩ লাখ মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ২৬ বার পঠিত

ঈদের আগে মাত্র চার দিনে ঢাকা ছেড়ে যাওয়া মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লাখে।

রোববার (০১ মে) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফাই ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

তিনি আরও লেখেন, গত ২৯ থেকে ৩০ এপ্রিল ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ১৮ লাখ ৬২ হাজার ১৩৬। রবির সিম ব্যবহারকারী ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের সিম ব্যবহারকারী ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৪৩ হাজার ৮ জন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দু’বছর চলাচলের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। এবার আর সে পরিস্থিতি নেই। তাই এবার ঘরমুখো মানুষের স্রোত বৃদ্ধি পেয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102