ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার কোটি লোককে ভ্যাকসিন দেয়া হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ৪০ বছর পর্যন্ত বয়স এবং চার কোটি লোককে ভ্যাকসিন দেয়া হবে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সমসাময়িক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম আর এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

যে হারে রেজিস্ট্রেশন করছেন দেশের মানুষ সে হারে টিকা দেয়া নির্ভর করবে সেটি পাওয়ার উপর- এ কথা জানিয়ে পরবর্তীতে এ হার কমে আসতে পারে অভিমত ব্যক্ত করেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, পাইলট, বিমানবন্দর কর্মীদের টিকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুসারে কাজ চলছে। ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, আর যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102