ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার ঘণ্টা পর বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৬ বার পঠিত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) সকালে ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, আহত ফায়ার সার্ভিস কর্মী বাদে আর কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা, সেই খোঁজ নেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102