ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

পৌষের প্রথম সপ্তাহে শীতের পারদ অনেকটা কমে এসেছে দেশজুড়ে। জনজীবনে কাঁপন ধরাচ্ছে শীত। সারা দেশে শীত এখনো পুরোপুরি জেঁকে না বসলেও বেশ কয়েকটি জেলায় ভালোই কাঁপন ধরিয়েছে শীত। চার জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকাতেও এসেছে শীতের আমেজ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর পাশাপাশি কুয়াশা থাকায় এসব জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সকাল থেকে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। সুস্পষ্ট লঘুচাপটি উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে বিরাজ করছে।

অস্থায়ী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। যশোর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ২৮ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102