ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার দিনের সফরে ইউরোপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

চারদিনের সফরে ইউরোপে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরের মাধ্যমে রাশিয়ার ওপর নতুনভাবে চাপ তৈরির চেষ্টা করবেন। এ ছাড়া, রুশ হামলা মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ করতেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের।

গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার ন্যাটোর একটি জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন বাইডেন। পরে জি-৭ ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ এবং ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। তারপর শুক্রবার ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড সফর করবেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদাই এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। তাস্বত্ত্বেও পরিকল্পনামাফিক যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার সামরিক সহায়তার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তার আহ্বানে সাড়া দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কায় সরাসরি যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে।

বুধবার রাতে জেলেনস্কি বাইডেনের সফর উপলক্ষ্যে নিজের প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন থেকে কে বন্ধু, কে অংশীদার এবং কারা অর্থের জন্য বিশ্বাসঘাতকতা করছে তা বোঝা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102