ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার শিশুকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পঠিত

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুর রশিদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, আবদুর রশিদ চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছেন। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি শাহরিয়ার আরো বলেন, অভিযোগকারী জানান তার মেয়ে গত ৮ মাস ধরে ওই শিক্ষকের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতো। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও সে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে কোরআন শিক্ষা গ্রহণ করতে যায়। পড়া না পাড়ার অভিযোগে ওই হুজুর মেয়েটিকে বিভিন্ন গোপনাঙ্গে হাত দেয় এবং জড়িয়ে ধরে।
পড়া শেষে বাড়ি ফিরে মেয়েটি তার মাকে ঘটনাটি বলে। এ সময় অন্যান্য ছাত্রীর অভিভাবককে সঙ্গে নিয়ে ওই মাদ্রাসায় তারা যায়। সেখানে আরো ৩ ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ করে।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করে।
ওসি শাহরিয়ার খান আরো বলেন, সোমবার দুপুরের পর আদালতের মাধ্যমে অভিযুক্ত ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হবে।
মামলার অভিযোগে বলা হয়েছ, রোববার চার শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটির পর তাদের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আবদুর রশিদ। নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে রোববার রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবদুর রশিদকে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102