ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চালককে মিষ্টি খাইয়ে ইজিবাইক ছিনতাই চেষ্টা, নারীসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

মাদারীপুরে চালককে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে নারীসহ দুজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, বুধবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী শারমিন আক্তার (২৫) ও মাগুরা জেলা সদরের হাজরাপুর গ্রামের রওশন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮)। এদিকে, ইজিবাইক চালক সোহান শেখকে (২০) গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয় ও শারমিন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বুধবার বিকেলে রাজৈরের সানেরপাড় স্ট্যান্ড থেকে শ্রীনদী যাওয়ার জন্য সোহানের ইজিবাইক ভাড়া করে। পথিমধ্যে শাখারপাড় ব্রিজের নিকট পৌঁছালে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাওয়ালে সোহান অজ্ঞান হয়ে পড়ে। পরে সোহানকে কুমার নদের পাড়ে ফেলে হৃদয় নিজেই ইজিবাইক চালিয়ে টেকেরহাটে আসলে টেকেরহাটের ইজিবাইক চালকদের সন্দেহ হয়।
এসময় স্থানীয় জনতা হৃদয় ও শারমিনকে ইজিবাইসহ আটক করে গণপিটুনি দিয়ে উপজেলা হাসপাতালে পাঠায়। শারমিন আক্তার অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে গণপিটুনি না দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন বলেন, আটক দুজন স্বামী-স্ত্রী নয়। প্রকৃতপক্ষে হৃদয় শারমিনের বাড়ির পাশের ভাতিজি জামাই। আটককৃত ছিনতাইকারী নারীসহ দুইজনকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102