ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে ভিডব্লিউ কর্মসূচীর আওতায় অস্বচ্ছল দুস্থ্যদের চাল আত্মসাতের অভিযোগে গোশাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহজামাল ইসলাম আশিককে আসামী করে আদালতে মামলা করেছেন এক উপকারভোগী। ২০ জুলাই দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামের মো: মতিন মিয়ার মেয়ে মোছা: মর্জিনা বেগম বাদী হয়ে সি.আর আমলী আদালত, শ্রীবরদী, শেরপুর এ গোশাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাজহামানাল ইসলাম আশিককে আসামী করে ওই মামলাটি দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ ভিডব্লিউবি উপকারভোগী হিসেবে মোছা: মর্জিনা বেগম সহ কয়েকজন চেয়ারম্যানের নিকট আবেদন করলে চেয়ারম্যান ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছবিসহ সকল কাগজ পত্র নেন। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান ২০২৩-২৪ সনের ভিডব্লিউবি উপকারভোগীর নামের চূড়ান্ত তালিকায় তোমাদের নাম উঠেনি। পরবতর্ীতে বাদী সহ কয়েকজন খোজ নিয়ে জানতে পারেন তাদের নামে কার্ড হয়েছে এবং চাল উত্তোলন করা হচ্ছে।

মামলার বাদী মোছা: মর্জিনা বেগম বলেন, আমার বাড়ি থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং কিছু টাকা নিয়ে গেছে। আমরা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার নামে কোন কার্ড হয়নি। পরে খোজ নিয়ে দেখি আমার নামে কার্ড হয়েছে। আমার মা চেয়ারম্যানের কাছে কার্ড চাইলে তাকে অপমান অপদস্ত করেছে। তাই আমি বাধ্য হয়ে মামলা করেছি।

এ বিষয়ে গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজামাল ইসলাম আশিক বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে ফাসানোর জন্য মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে মামলা করেছে। চাল আত্মসাতের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলাটি আমি আইনগতভাবে মোকাবিলা করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102