ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিকিৎসক বলেছেন খালেদা জিয়ার জীবনের ঝুঁকি আছে: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা না পেলে তার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৯ মে) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার (খালেদা জিয়া) পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া না দিয়ে ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দেওয়ার নজির আছে। সরকার নজির সৃষ্টি করেছে অসংখ্য।আর তিনি একজন রাজনৈতিক নেতা তিন তিন বারের প্রধানমন্ত্রী, এদেশে তার অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু তার চিকিৎসার জন্য আইনের দোহাই দিয়ে বিদেশে যাওয়া আটকে দিয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন।

মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে আবেদন করিনি, তার পরিবার আবেদন করেছেন। পরিবার সিদ্ধান্ত নিবে তারা কি করবেন।

ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে সাজা স্থগিত করে বাসায় রাখা হয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। সরকার তার (খালেদা জিয়া) বিষয়ে খুব বেশি আন্তরিক নয় বলে জানান বিএনপি মহাসচিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102