ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিকিৎসার টাকা জোগাতে না পেরে স্ত্রীর ওড়নায় ফাঁস দিলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দিলেন স্বামী। শনিবার দুপুরে আড়াইলিয়া গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল খালেক ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির ৬নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইলিয়া গ্রামের আবু কালামের ছেলে।

স্বজনরা জানায়, আব্দুল খালেক প্রায় এক বছর আগে বিয়ে করেন। বিগত ৪-৫ মাস আগে থেকে তার মূত্রথলিতে ব্যথা করলে তিনি বরিশাল গিয়ে ডাক্তার দেখান। সে সময় ৩টি পাথর ধরা পরে। কিছুদিন আগে বরিশালের এক চিকিৎসক একটি পাথর বের করে পাইপ লাগিয়ে দেন এবং বাকি পাথর বের করার জন্য আবারো যেতে বলেন। কিন্তু টাকার অভাবে আব্দুল খালেক বরিশাল যেতে পারেন না। কয়েকদিন ধরে আবার ব্যথা শুরু হয় খালেকের।

শুক্রবার থেকে তার ব্যথা বেড়ে যায়। এতে রাতে তিনি ঘুমাতে পারেন না। সারারাত ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন।

শনিবার দুপুরে তার মা-বাবা ও স্ত্রী অন্যের জমিতে ডাল ও মরিচ তুলতে যান। এই সুযোগে তিনি স্ত্রীর ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, দুপুরে খালেকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102