ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিকিৎসায় অবহেলার অভিযোগে গাইবান্ধা হাসপাতালে অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮ বার পঠিত

গাইবান্ধার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীদের নিম্নমানের খাবার প্রদান, চিকিৎসা সেবায় অবহেলা এবং মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরে মোটা অংকের টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

সোমবার (১৯ জুন) দুদক জেলা কার্যালয়, রংপুর থেকে একটি টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে দুদক টিমের সদস্যরা ছদ্মবেশে পুরো হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। পর্যবেক্ষণকালে বাজেট বরাদ্দ অনুযায়ী রোগীদের সরবরাহকৃত খাবার সঠিক পাওয়া যায়। রোস্টার অনুযায়ী ডাক্তার ও নার্সদের ডিউটিরত অবস্থায় পাওয়া যায়। মর্গ থেকে মরদেহ হস্তান্তরে টাকার লেনদেনের অভিযোগের সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে টিমের কাছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পরিলক্ষিত হয় এবং এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102