ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মী কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকায় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরচিংগুড়ী গ্রামে তার জানাজা সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ী গ্রামের জলিল শেখের ছেলে। গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতা গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুর ইসলাম শেখসহ বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন।

আহত নুর ইসলামকে প্রথমে টুঙ্গিপাড়া সেখান থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ দশদিন চিকিৎসাধীন শেষে তিনি মারা যায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, হতাহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যায় নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102