ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিত্রনায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর এ পদে দায়িত্ব পালনে সময় দিতে পারবে না জানিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগ পত্র জমা দেন।

কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি দায়িত্ব পালন করবেন জানালে তা গৃহীত না হওয়াতে তার পদে স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্র নায়ক রিয়াজ।

তিনি কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। গতকাল (শনিবার) বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

২৬ মার্চ শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুন আক্তার। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো এই পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। আপাতত সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102