ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

জানা গেছে, সিলভী বেশ কিছু দিন ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছিলেন। সপ্তাহখানেক আগে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন। সেখানে আইসিইউতে ছিলেন বেশ কয়েকদিন। সেখানে চিকিৎসার ব্যয়ভার চালাতে না পেরে চার দিন আগে ঢাকা থেকে তাকে নিজ শহর বগুড়ায় নিয়ে যাওয়া হয়। অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভী আজমী চাঁদনী। চলচ্চিত্রে অভিনয়ের শুরু শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী। এছাড়া তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ছয়টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।
২০১১ সালে সিলভী কক্সবাজারের এক হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন। বেশ কয়েকদিন ছিলেন কারাগারে। পরে ২০১৪ সালের ১৫ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। ২০১২ সালে ‘বাংলা ভাই‘ চলচ্চিত্রের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন এই নায়িকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102