বাংলা টিভিতে সংবাদ প্রকাশেরর পর স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন পরিবার’ সেই চিনি বিবির পাশে দাঁড়িয়েছেন।
৩ এপ্রিল বিকেলে খাদ্যসামগ্রী উপহার নিয়ে চিনি বিবির বাড়িতে যান স্বেচ্চাসেবী।
অক্সিজেন পরিবারের টিম একটি শাড়ি,চাল,ডাল,আলু,পেয়াজ,চিনি,
সেমাই, দুধ, সাবান, খেজুর, বিস্কুট, কেক ,চিড়া উপহার হিসেবে চিনি বিবির কাছে দেয়া হয়।

চিনি বিবির পাশে ‘অক্সিজেন পরিবার’
এ সময় অক্সিজেন পরিবারের সদস্য আহনাফ হোসেন নাকিব, স্বপ্নীল খন্দকার সিফাত,সৈয়দ সিফাত,তানভীর,পার্থ মালাকার উপস্থিত ছিলেন।
আহনাফ হোসেন নাকিব জানান, অক্সিজেন পরিবারের পক্ষ থেকে আমরা চাই খুব দ্রুত যেন শেরপুর জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার,চেয়ারম্যান সকলের পক্ষ থেকে চিনি বিবির জন্য স্থায়ী সমাধান এবং সাহায্য ও সহযোগিতা করা হয়।।