ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিরকুটে লেখা নম্বরে টাকা না পেয়ে পাঠালো মেয়ের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

বাড়ির উঠান থেকে অপহরণ হয় সাত বছর বয়সী সানজিদা। অপহরণের সময় চিরকুটে একটি নম্বর লিখে যায় অপহরণকারীরা। সেই নম্বরে টাকা না দেয়ায় বাবার কাছে পাঠালো মেয়ের লাশ।

সানজিদা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার শাহজাহান আকন্দের মেয়ে। শুক্রবার সকালে একই এলাকার আকন্দবাড়ির জঙ্গলে তার লাশ পাওয়া যায়।

নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে সানজিদা অপহৃত হয়। একটি চিরকুটে লিখে যাওয়া নম্বরে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পরদিন বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলে অপহরণকারীরা। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে।

তিনি বলেন, এ ঘটনায় বুধবার থানায় জিডি করা হয়। কিন্তু মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আজ সকালে জঙ্গলে লাশ পাওয়া যায়।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, নম্বর ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু শুক্রবার সানজিদার লাশ মেলে জঙ্গলে। এ ঘটনায় দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102