ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিরকুট লিখে ৭টি বৈদ্যুতিক মিটার চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে অভিনব কায়দায় রাতের আঁধারে ৭টি শিল্প বৈদ্যুতিক মিটার চুরি করা হয়েছে। এসময় সিগারেটের প্যাকেটের কাগজে চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায় দুর্বৃত্তরা। রেখে যাওয়া বিকাশ নাম্বারে ফোন করলে মিটার প্রতি ১০ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দিবে বলে জানায় চোর চক্র।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধামইরহাট বাজারের সদর এলাকায় এসব মিটার চুরি হয়। প্রশাসনের নাকের ডগায় একই রাতের বিনিময়ে এভাবে চুরির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে জনমনে।

জানা গেছে, ওইদিন রাতে ধামইরহাট সদর এলাকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপির রাইসমিলসহ মোট ৫টি রাইসমিল ও ২টি ওয়ার্কসপের শিল্প মিটার চুরি হয়েছে। প্রতিটি মিটারের জায়গাতে একটি ফোন নাম্বার যোগাযোগ করার জন্য চিরকুট লিখে রাখা হয়েছে।

এ বিষয়ে ধামইরহাট হৈমন্তী ওয়ার্কসপের স্বত্বাধিকারী শ্রী হরেন বাবু জানান, পুর্ববাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আধারে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিচে সিগারেটের প্যাকেটের কাগজে চিরকুটে (০১৭০১৫৬০৮২৫) মোবাইল নম্বর লিখে রেখে যায় তারা। সকালে মিটার চুরি হয়ে যাওয়া স্থান থেকে প্রাপ্ত ওই নম্বরে যোগাযোগ করা হলে প্রতি মিটারের জন্য দশ হাজার টাকা বিকাশ করলে ফেরত দেয়ার আশ্বাস দেয় দুর্বৃত্তরা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি এর সাথে জড়িত এই চক্রকে দ্রুত আটক করা সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102