ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিলমারীতে অষ্টমীর স্নানে এসে মারা গেলেন পুরোহিত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নান উৎসবে এসে এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম রশিক চাঁদ ঠাকুর (৬৫)। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পুণ্যার্থী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে স্থানীয় লোকজন তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, সোমবার রাত ১০টার দিকে মৃত অবস্থায় এক পুরোহিতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে মৃতের স্বজনরা হাসপাতাল থেকে মৃতের মরদেহ নিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102