ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিলি ম্যাচ আমাদের জন্য বড় পরীক্ষা ছিল : নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০ বার পঠিত

চিলির বিপক্ষে কঠিন ম্যাচে ১-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পাকুয়েতার গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এরপরই গাব্রিয়েল জেসুস প্রতিপক্ষের মুখে লাথি মেরে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এক জন কম নিয়ে ব্রাজিল ভালোভাবেই রক্ষণ সামাল দিয়েছে। জয়ের পর সুপারস্টার নেইমার দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন।

লম্বা সময় ধরে স্রেফ গোল আটকে রাখার চেষ্টা ব্রাজিলিয়ান ফুটবলে খুব একটা দেখা যায় না। আজকের ম্যাচে সেটাই করতে হয়েছে। নেইমার বলেন, ‘আমরা এমন একটি চ্যালেঞ্জ জিতেছি, এই দলের ক্ষেত্রে যা খুব কম সময়ই হয়। আমাদের জন্য বড় পরীক্ষা ছিল এটি। জানতাম, কঠিন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। জেসুসের স্রেফ ভাগ্য খারাপ ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাকে লাল কার্ড দেখানো হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা জিতেছি ও সেমি-ফাইনালে উঠেছি।’

চাপের মাঝে ব্রাজিলিয়ানরা যেভাবে নিজেদের মেলে ধরেছিলেন, তার উচ্ছসিত প্রশংসা করেন নেইমার, ‘প্রতিটি দিনে নতুন নতুন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে। এতেই প্রমাণ হয়, যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা করতে পারি। চিলি ভালো দল, দারুণ সব ফুটবলার আছে তাদের। একজন কম নিয়ে খেলা সবসময়ই কঠিন। আজকের জয়ে সবার কৃতিত্ব প্রাপ্য, ডিফেন্স, মিডফিল্ড, ফরোয়ার্ড, সবার।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102