ads
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনা গেম পাবজির পরিবর্তে ‘ফৌজি’ আনছেন অক্ষয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৩ বার পঠিত

চীনের পাবজি গেম নিষিদ্ধ হওয়ার পর ভারতের প্রযুক্তি বাজারে ফৌজি নামে নতুন একটি গেম আনছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, অক্ষয় এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের অন্যতম পৃষ্ঠপোষক। ফৌজি বা ‘FAU-G’র পুরো অর্থ-‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থা খুব দ্রুত এই নতুন গেম প্রকাশ করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টি-প্লেয়ার মিড কোর গেম প্রকাশ করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছ, এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। এই সংগঠনটি ভারতের সেনাবাহিনী এবং তাদের পরিবারকে সহায়তা করে থাকে।

এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমি আশা করি, ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে।

তিনি আরও বলেন, পাশাপাশি তারা শহীদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে। সবার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে সফল করার।

ভারতীয় নিরাপত্তাবাহিনী সম্প্রতি যেসব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে। দেশি ও বিদেশি-সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবিলা করে, তাই ফুটিয়ে তোলা হয়েছে গেমে।

অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গেমের প্রথম ধাপ। পরে ধীরে ধীরে তৃতীয় ধাপের শুটিং গেম-প্লে মুক্তি পাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে গেমটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102