ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনা হ্যাকারদের কবলে যুক্তরাষ্ট্রের ৩০ হাজার কোম্পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

একজন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি ৩০ হাজার কোম্পানি চীনা হ্যাকারদের কবলে পড়েছে। এই হামলাকে ‘অস্বাভাবিক আগ্রাসন’ বলেও মন্তব্য করেছেন ব্রায়ান ক্রেবস।

নিজের সাইবার সিকিউরিটি বিষয়ক নিউজ ওয়েবসাইটে এক পোস্টে ক্রেবস বলেন, হ্যাকাররা হামলা চালিয়েছে মাইক্রোসফট এক্সচেঞ্জ সফটওয়ারের ত্রুটি আবিষ্কার করে। এরপর হ্যাকাররা ইমেইলের তথ্য চুরি করে এবং কম্পিউটার সার্ভার ইনফেক্ট করে। যার ফলে দূর থেকেই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় হ্যাকাররা।

এই গণ-হ্যাকিংয়ের বিষয়ে শুক্রবার জানতে চাওয়া হলে হোয়াইট হাউজের মুখপাত্র জেনিফার সাকি বলেন, এটা একটি সক্রিয় হুমকি। যারা এসব সার্ভার চালাচ্ছে তাদের এখন এগুলো শক্তিশালী করতে হবে। আমরা এই ভেবে উদ্বিগ্ন যে অনেকেই এই হামলার ভুক্তভোগী হয়েছে।

হ্যাকিংয়ের বিষয়টি সম্পর্কে সূত্রগুলোর বরাত দিয়ে ক্রেবস বলেন, মঙ্গলবার নিরাপত্তা দুর্বলতার বিষয়গুলো জানান দেয় মাইক্রোসফট। তবে এরপরও যারা তাদের নিরাপত্তা ইস্যুগুলো সমাধান করা বিরত ছিল, তাদের সার্ভারে ‘নাটকীয়ভাবে আক্রমণ বেড়ে’ যায়।

নিজের পোস্টে ক্রেবস বলেন, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩০ হাজার প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছোট ব্যবসা, টাউন, শহর এবং স্থানীয় সরকারের প্রতিষ্ঠান। ভুক্তভোগী সংস্থাগুলোর ইমেইল চুরির করার লক্ষ্য নিয়ে এই অস্বাভাবিক আগ্রাসন চালিয়েছে চীনের সাইবার গুপ্তচর ইউনিট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102