ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের আইএমবি ক্যামস টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

চীনের আইএমবি ক্যামস-এর কভিড-১৯ টিকা বাংলাদেশে ট্রায়ালের জন্য আইসিডিডিআরবিকে অনুমতি দিল বিএমআরসি। এছাড়া আরো দুটো টিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ওয়ান ফারমা নামের দেশীয় প্রতিষ্ঠান চীনের আইএমবি ক্যামস-এর দেশীয় এজেন্ট।

কয়েকদিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকার মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের খবর বিএমআরসির বরাতে প্রকাশ হয়েছিল। যেখানে গত রবিবার ওই তিন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ারও কথা ছিল।

সূত্রে জানা যায়, এর আগে চীনের সিনোভ্যাক টিকার ট্রায়ালের আবেদন করেও শেষ পর্যন্ত চুক্তিতে দেরি করা এবং পরে দরদামে বনিবনা না হওয়ায় সেই প্রক্রিয়া ভেস্তে যায়। এর পরই চীনের আইএমবি ক্যামসের উদ্ভাবিত টিকা বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আবেদন করে আইসিডিডিআরবি। তাদের সঙ্গে প্রায় ৬০ কোটি টাকার চুক্তিও হয়। যার ২৫ শতাংশ টাকা চীনের ওই প্রতিষ্ঠানটি আইসিডিডিআরবিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য। সব সেটআপও রেডি।

এর আগে একাধারে তিনটি টিকার ট্রায়াল করার জন্য চুক্তিবদ্ধ হয়েও অনুমোদনজনিত সিদ্ধান্তহীনতার কারণে সেগুলো ভেস্তে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলাম কয়েকদিন আগে জানান, শিগগির বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হচ্ছে। ইউজিসি থেকে তালিকা আনা হয়েছে। এখন সেগুলো নিয়ে কাজ চলছে। চলতি টিকাদান কার্যক্রমের আওতায় সিনোভ্যাকের টিকা থেকেই যতটা পারা যায় শিক্ষার্থীদের টিকা শুরু হবে।

তিনি বলেন, ভারত-যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এরই মধ্যে শিক্ষার্থীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হলে শিক্ষার্থীদের টিকা না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সংক্রমণ আরো ছড়ানোর ঝুঁকি থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102