ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনে আলিবাবা’কে ২৭৫ কোটি ডলার জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

জ্যাক মা’র আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডকে ১৮০০ কোটি ইউয়েন বা ২৭৫ কোটি ডলার জারিমানা করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একচেটিয়া ব্যবসা বিরোধী আইন লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে বাজারে তাদের আধিপত্য বিস্তার করেছে।

এর ফলে চীনে আস্থাবিরোধী সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয়েছে তাদেরকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, ২০১৯ সালে আলিবাবা যে রাজস্ব আয় করেছিল জরিমানার অংক তার শতকরা প্রায় ৪ ভাগের সমান।

রিপোর্টে বলা হয়েছে, কয়েক মাস ধরে দেশের ভিতর প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা যে অনাকাঙ্ঘিত দমনপীড়ন চালাচ্ছে এই জরিমানা তারই অংশ। উল্লেখ্য, গত অক্টোবরে চীনের নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

এরপর থেকেই তার ব্যবসায় বড় রকম চাপের মুখে পড়েছে। গত ডিসেম্বরে চীনের স্টেট এডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেটর (এসএএমআর) ঘোষণা করেছে যে, তারা আলিবাবার বিরুদ্ধে আস্থাভঙ্গের বিষয়ে তদন্ত শুরু করেছে। আলিবাবার অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭০০ কোটি ডলারের আইপিও বাজারে ছাড়ার পরিকল্পনা ভণ্ডুল করে দেয় কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102