ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১০২ বার পঠিত

চীনের পিংডিংশান শহরের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।

শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে তিয়ানান কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলছে, দুর্ঘটনার সময় প্রায় ৪২৫ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে ৩৮০ জনকে খনি থেকে তুলে আনা হয়েছে।

চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানশিতে হঠাৎ শ্রমিক মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির মন্ত্রিসভা নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। এরপরই গত নভেম্বরে দেশটিতে কয়লার দাম হুট করেই বেড়ে যায়।

পিংডিংশানের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, পিংডিংশান তিয়ানান কোল মাইনিংয়ের মালিকানায় থাকা একটি কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে কয়লা ও গ্যাস বিস্ফোরণ হয়। সংস্থাটি বলছে, নিখোঁজদের উদ্ধার করার জন্য তারা কার্যকর পরিকল্পনা এবং দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত করবে।

সূত্র: আল-জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102